ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিকেতনে ‘সেশন ল্যাব’ সিজন ওয়ান-এর প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘সব রিজার্ভেশন’-এর আয়োজনে এই সেশনে বিজ্ঞাপন জগত ও সৃজনশীল লেখালেখির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রথম সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘ওয়েব এবল ডিজিটাল’-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট লেখক কিঙ্কর আহসান। তিনি তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বিজ্ঞাপন জগতের অন্দরমহল, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, স্ক্রিপ্ট রাইটিং এবং প্রেজেন্টেশন স্কিল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাভিত্তিক নানা কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
এন্ট্রি ফি-এর মাধ্যমে নিবন্ধিত প্রায় শতাধিক সৃজনশীল তরুণ এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। সেশনের শেষ অংশে ছিল একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি কিঙ্কর আহসানের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার বিরল সুযোগ পান।
আয়োজকদের পক্ষে এনামুল হক এবং আহনাফ তাহমিদ শানিল জানান, ‘সেশন ল্যাব’ সিজন ওয়ান-এ মোট ১২টি পেইড সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে উদ্যোক্তা জীবন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সফল ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত এ ধরনের সেশন আয়োজন করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ