ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি টায়ার ফেটে যায় (বাস্ট হয়)। এ সময় অতিরিক্ত গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-assistant পরিচালক শিপলু আহমেদ জানান, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বাসের হেলপার নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ বর্তমানে চলমান রয়েছে। খাল থেকে বাসটি পুরোপুরি উদ্ধারের পর স্পষ্ট হওয়া যাবে নিচে কেউ চাপা পড়ে আছে কি না।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ