নিয়ামতপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিয়ামতপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ এক সফল মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার মধ্যরাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

নিয়ামতপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস টিম উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. মোবারক হোসেন (৪৫) ও মো. একরামুল হক (৪০) নামের দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে বিশেষভাবে রাখা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিয়ামতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলাকে মাদকন্মুক্ত করতে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে পুলিশের এই ধারাবাহিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, এমন কার্যকর পদক্ষেপের ফলে এলাকায় মাদকের বিস্তার কমে আসবে এবং জনমনে স্বস্তি ফিরবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন