আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আকিজ সিরামিকস (স্যানিটারি ওয়্যার) বিভাগের সেলস টিমে ‘এরিয়া ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • পদের নাম: এরিয়া ম্যানেজার।

  • বিভাগ: সেলস, আকিজ সিরামিকস (স্যানিটারি ওয়্যার)।

  • পদসংখ্যা: ৩টি।

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে (সিরামিকস-স্যানিটারি ওয়্যার) কমপক্ষে ৭ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা (T/A), মোবাইল বিল এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আকিজ বশির গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট (https://akijbashir.com) বা সংশ্লিষ্ট জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন