বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ৮ম শ্রেণি পাসে আবেদনের সুযোগ

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ৮ম শ্রেণি পাসে আবেদনের সুযোগ
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা-এর লোগো ও নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ

অনলাইন ডেস্ক: জনবল নিয়োগের লক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। রাজাশাহীর সারদায় অবস্থিত 'বাংলাদেশ পুলিশ একাডেমি'-র প্রিন্সিপালের কার্যালয়ে শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির 'অফিস সহায়াক (এমএলএসএস)' পদে মোট ১১ জন যোগ্য প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগের মাধ্যমে সরাসরি আবেদন পাঠাতে পারবেন।

পদের নাম ও বিবরণ:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

  • অধিদপ্তর/বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।

  • পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

  • পদসংখ্যা: ১১টি

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • কর্মস্থল: সারদা, রাজশাহী।

  • প্রার্থীর ধরন: পুরুষ ও নারী উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে চালান কপি সংযুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়াকরণ ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট (bpa.police.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড ও সংগ্রহ করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সনদপত্র ও ছবি সংযুক্ত করে আগামী ২৮ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে— ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’—এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদনপত্রের খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাম পাশে আবেদনকারীর নাম ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মন্তব্য করুন