ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী এলাকার হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ১০৭ জনকে আটক করেছে পুলিশ। মাদক কেনাবেচা, সেবন ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নির্মূলের লক্ষে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের বেশ কয়েকটি দল গত দুদিন ধরে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম দফায় মঙ্গলবার ভোররাত পর্যন্ত ৭৪ জনকে আটক করা হয়েছিল। দ্বিতীয় দফায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২৯ এপ্রিল) ভোররাত পর্যন্ত আরও ৩৩ জনকে আটক করা হয়। টানা ৪৮ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে মোট ১০৭ জন পুলিশের জালে ধরা পড়ে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, "হাজীর মাজার বস্তি এলাকাটি মাদকের বড় আস্তানা হিসেবে পরিচিত। এলাকাটিকে অপরাধমুক্ত করতে আমরা এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। গত ৪৮ ঘণ্টায় আটক ১০৭ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি আরও জানান, অপরাধীদের নির্মূল না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ