ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অংশ নেওয়া উত্তর কোরীয় সৈন্যদের প্রশংসা করেছেন। বিশেষ করে যারা বন্দি হওয়া এড়াতে আত্মহত্যা করেছেন, তাদের তিনি ‘বীর’ আখ্যা দিয়েছেন।
আল আরাবিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া রাশিয়ার বাহিনীর সঙ্গে মিলে কুরস্ক অঞ্চলে আনুমানিক ১৪ হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনার মধ্যে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে ৬ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কিছু উত্তর কোরীয় সেনা বন্দি হওয়ার পরিবর্তে আত্মবিস্ফোরণ বা আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছে।
রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এবং নিহত সেনাদের পরিবারের জন্য আয়োজিত এক স্মরণসভায় মঙ্গলবার কিম জং উন প্রথমবারের মতো এই সেনাদের আচরণের কথা উল্লেখ করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বক্তব্য অনুযায়ী তিনি বলেন, যারা বন্দি হওয়ার লজ্জা এড়াতে আত্মধ্বংস বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তারা কেবলই নায়ক নয়, বরং সম্মুখ যুদ্ধে প্রাণ দেওয়া যোদ্ধারাও বীর। তিনি আরও বলেন, যুদ্ধে বেঁচে ফেরা সেনারাও দেশপ্রেমিক হিসেবে বিবেচিত।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক সুবিধা এবং সামরিক প্রযুক্তি পাচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ