ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসমাইল হোসাইন, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে এই মিছিলে অংশ নেন।
র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, "ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, যা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। নৈতিকতা ও সততার মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে।"
বিশেষ অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামিম বলেন, "দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচনে প্রশাসনকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানাই।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক এরশাদ আলী, বেলকুচি উপজেলা সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, উপজেলা সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সাবেক সভাপতি ফজলুল হক, জুনায়েদ আহমেদ সবুজ, সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা একটি নৈতিক ও সুশিক্ষিত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
আই.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ