ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নূরে-আলম রনি, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, "গত ১৬ বছর আওয়ামী লীগ দেশে যে লুটপাট ও দুর্নীতির ব্যবস্থা কায়েম করে গেছে, তা আর কখনোই ফিরে আসতে দেওয়া যাবে না।" শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাছে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করবে। যেখানে কোনো দুর্নীতি, লুটপাট আর একদলীয় স্বৈরশাসন থাকবে না। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।
ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের কন্যা মাহরীন খান। এছাড়া উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
এন.এ.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ