ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ বহিষ্কার ৮

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ বহিষ্কার ৮

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ ৮ জন সিনিয়র নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ কার্যকর করা হয়।

বহিষ্কৃতরা হলেন: ১. ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম: জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান। ২. হযরত আলী: জেলা বিএনপির সদস্য। ৩. মাইনুদ্দিন মাইনু: নবীনগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। ৪. আবু ছায়েদ: নবীনগর পৌরসভার সাবেক কমিশনার ও জেলা বিএনপির সদস্য। ৫. এ কে এম হাবিবুর রহমান খায়ের: জেলা বিএনপির সদস্য। ৬. ইকবাল মোল্লা: নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক। ৭. শফিকুল ইসলাম: শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি। ৮. মোবারক ভুইয়া: নবীনগর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, বহিষ্কারের চিঠি আজ সন্ধ্যায় তাদের হাতে পৌঁছেছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে যারা সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন গণবহিষ্কারের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। দলের ভেতরের কোন্দল দমন ও শৃঙ্খলা ফেরাতেই হাইকমান্ড এই হার্ডলাইন নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এস.জে/সকালবেলা

মন্তব্য করুন