সিরাজগঞ্জের ৬ আসনে ৩৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

সিরাজগঞ্জের ৬ আসনে ৩৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

সিরাজগঞ্জের ৬ আসনে ৩৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, মো. কোরবান আলী: সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্ত, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরাজগঞ্জ-১
এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রার্থীরা হলেন— গণ অধিকার পরিষদের মোছা. মল্লিকা খাতুন (ট্রাক), জাতীয় পার্টির মো. জহুরুল ইসলাম (লাঙল), নাগরিক ঐক্যের মো. নাজমুস সাকিব (কেটলি), জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলম (দাঁড়িপাল্লা), বিএনপির মো. সেলিম রেজা (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর (ঘোড়া)।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৬৭২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৫৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ১১৭ জন।

সিরাজগঞ্জ-২
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী।
তারা হলেন— বিএনপির ইকবাল হাসান মাহমুদ (ধানের শীষ), বাসদের এস এম আব্দুল্লাহ আল মামুন (মই), জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের মো. মাহফুজুর রহমান (ট্রাক), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেন (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুহিব্বুল্লাহ (হাত পাখা) এবং জনতার দলের মো. সোহেল রানা (কলম)।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৭। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১ হাজার ৭৮৪ এবং পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭২৩ জন।

সিরাজগঞ্জ-৩
এই আসনে ৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
তারা হলেন— জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ সরকার (রিকশা), বিএনপির মো. আয়নুল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ রেজা রবিন (ঘোড়া) এবং জাতীয় পার্টির মো. ফজলুল হক (লাঙল)।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮৪৩ জন। নারী ভোটার ২ লাখ ৬ হাজার ৩৭৫ এবং পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৪৬৮ জন।

সিরাজগঞ্জ-৪
এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলনের আব্দুর রহমান (হাত পাখা), বিএনপির এম আকবর আলী (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আব্দুল হাকিম (কাস্তে), জামায়াতে ইসলামীর মো. রফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) এবং জাতীয় পার্টির মো. হিল্টন প্রামানিক (লাঙল)।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ৪৪১ জন। এর মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ২৮৫ এবং পুরুষ ২ লাখ ২৭ হাজার ১৫৬ জন।

সিরাজগঞ্জ-৫
এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন— ইসলামী আন্দোলনের নুরুন নাবী (হাত পাখা), জাতীয় পার্টির এম আকবর হোসেন (লাঙল), বিএনপির আমিরুল ইসলাম খান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আলী আলম (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের মো. ইউসুফ আলী (ট্রাক) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মতিয়ার রহমান (কাস্তে)।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৭৯ এবং পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩৮২ জন।

সিরাজগঞ্জ-৬
সবচেয়ে বেশি ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে।
প্রার্থীরা হলেন— এবি পার্টির আবু জাফর মো. আনোয়ার সাদাত (ঈগল), জেএসডির ইলোরা খাতুন (তারা), বিএনপির এম এ মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোট মনোনীত এনসিপির এস এম সাইফ মুস্তাফিজ (শাপলা কলি), ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন (হাত পাখা), বাসদের মো. আনোয়ার হোসেন (মই), আমজনতার দলের মো. আসাদুল হক (প্রজাপতি), জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন (লাঙল), ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহীদুল (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার) ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৫৮৭ এবং পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৯২ জন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন