ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ‘সোনালী হোমিও হল’ থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের ওই দোকানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে ১৭৪ বোতল (১৭.৪ লিটার) অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয় এবং দোকানের মালিক আমিরুল ইসলামকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম পৌর শহরের আদর্শপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা অ্যালকোহলসহ আসামিকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
কে.সি.পি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ