ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. তাওহীদ, স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়া উপজেলায় জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উমারেরপাড় গ্রামে হানা দেয়। এসময় একটি ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, ৬টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, স্থিতিশীল ও নিরাপদ রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে অপরাধ ও অস্থিরতা নির্মূলে তারা বদ্ধপরিকর।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
টি.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ