ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শারবান তাহুরা সাকি আর নেই। দীর্ঘদিন কিডনি বিকল ও হৃদপিণ্ডের জটিলতার সাথে লড়াই করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সাকি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং হৃদপিণ্ডেও জটিলতা ধরা পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু সেই সুযোগ পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন মেধাবী এই শিক্ষার্থী।
শারবান তাহুরা সাকি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া সাকি ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ১০ বছর বয়সী একটি পুত্রসন্তান রেখে গেছেন।
তাঁর এই অকাল মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন কুবির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ