ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শত চ্যালেঞ্জ উপেক্ষা করে দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। তিনি বলেন, “নির্বাচনের পর পুলিশের ভূমিকা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন ও দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করি, ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।”
পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। ভোটাধিকার প্রয়োগের প্রতি মানুষের যে অদম্য উৎসাহ ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা পূরণে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। জনগণ যে আমানত পুলিশের হাতে তুলে দেবে, তার কোনোভাবেই যেন খেয়ানত না হয়—সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
মেনহাজুল আলম আরও উল্লেখ করেন, ভোটারদের দেওয়া প্রতিটি ভোট যথাযথভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং একটি নিরাপদ পরিবেশ বজায় রাখাই এখন পুলিশের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি সতর্ক করে বলেন, “সময়ের স্বল্পতা বা কোনো ভুল বোঝাবুঝি যেন আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে কান না দিয়ে পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।” একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও তিনি জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ