৯ম পে-স্কেলের দাবিতে যমুনা ঘেরাও, মোতায়েন ৬ প্লাটুন বিজিবি

৯ম পে-স্কেলের দাবিতে যমুনা ঘেরাও, মোতায়েন ৬ প্লাটুন বিজিবি

রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন তারা।

এ সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণ পর আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরে যাবেন না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন