গজারিয়ায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

গজারিয়ায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কলসের কান্দি এলাকায় বজ্রপাতে শাহাদাত সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। নিহত শাহাদাত ওই এলাকার লোকমান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহাদাত পারিবারিক প্রয়োজনে বাইরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শাহাদাতের অকাল মৃত্যুতে কলসের কান্দি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রতিবেশীরা জানান, শাহাদাত অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

সাম্প্রতিক সময়ে বজ্রপাতের হার বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বৃষ্টির সময় খোলা মাঠে না থাকা, বৈদ্যুতিক খুঁটি বা বড় গাছ থেকে দূরে থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন তারা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন