ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এইচসিএমপি প্রকল্পের অধীনে ‘প্রজেক্ট অফিসার, সিএফএম ডেস্ক সুপারভাইজার’ পদে নিয়োগ দেবে। রবিবার (২৬ এপ্রিল) থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
পদের নাম: প্রজেক্ট অফিসার, সিএফএম ডেস্ক সুপারভাইজার
বিভাগ: প্রটেকশন, ভাসানচর (এইচসিএমপি)
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)
আবেদনের শেষ তারিখ: ০৩ মে ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বা এনজিওতে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা ও প্রটেকশন সংক্রান্ত বিষয়ে ধারণা থাকা বাঞ্ছনীয়।
সুযোগ-সুবিধা ও শর্তাবলি:
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা (স্বাস্থ্য ও জীবন), চিকিৎসা ভাতা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট (
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ