মসুর ডাল আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিনের এক সাশ্রয়ী ও সহজলভ্য উৎস। এতে থাকা অ্যান্টি-এজিং উপাদান, ভিটামিন সি এবং ই শরীরকে সতেজ রাখতে ও চোখ ভালো রাখতে সাহায্য করে। তবে পুষ্টিবিদদের মতে, এই ডাল অনেক উপকারী হলেও নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে।
যাদের সতর্ক থাকা জরুরি:
ইউরিক অ্যাসিড ও বাতের ব্যথা: যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা যারা বাতের ব্যথায় ভুগছেন, তাদের মসুর ডাল এড়িয়ে চলা উচিত। এই ডালে ‘পিউরিন’ নামক উপাদান থাকে, যা শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে অস্থিসন্ধিতে জমা হয় এবং ব্যথা বাড়িয়ে দেয়।
কিডনির সমস্যা: যাদের কিডনিতে পাথর বা অন্য কোনো জটিলতা রয়েছে, তাদের জন্য মসুর ডাল ঝুঁকিপূর্ণ। ডালে থাকা ‘অক্সালেট’ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। এছাড়া কিডনি দুর্বল হলে রক্তে পটাশিয়াম ও প্রোটিন জমে শরীরের ক্ষতি করতে পারে।
হজমে সমস্যা ও গ্যাস: যাদের নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপার সমস্যা আছে, তাদের মসুর ডাল না খাওয়াই ভালো। ডালের উচ্চ ফাইবার ও শর্করা সহজে হজম হতে চায় না, যা অন্ত্রে গ্যাস সৃষ্টি করে অস্বস্তি বাড়ায়।
অ্যালার্জি ও ওজন বৃদ্ধি: যাদের নির্দিষ্ট কিছু খাবারে অ্যালার্জি আছে, তাদের মসুর ডাল খাওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। এছাড়া যারা দ্রুত ওজন কমাতে চান, তারা প্রতিদিন মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকুন; কারণ অতিরিক্ত প্রোটিন ও ফাইবার অনেক সময় ওজন ও চর্বি বাড়াতে পারে।
সুস্থ থাকতে পুষ্টিকর খাবারও নিজের শারীরিক অবস্থা বুঝে গ্রহণ করা প্রয়োজন।
জান্নাত/সকালবেলা