চাকরি ডেস্ক: দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিফট বিভাগে 'টেরিটরি সেলস ম্যানেজার' পদে লোকবল নিয়োগ দেবে। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
পদের নাম ও বিবরণ:
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন।
অন্যান্য যোগ্যতা: এসকেলেটার, এলিভেটর বা লিফট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
আবেদনের শর্তাবলি:
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম (মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে)।
কর্মস্থল: দেশের যেকোনো প্রান্তে।
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ (Profit Share), প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ওয়ালটনের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল বা সংশ্লিষ্ট নিয়োগ লিংকে ভিজিট করতে বলা হয়েছে।
আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৬।
জান্নাত/সকালবেলা