ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সজীব হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হলেও পুলিশের হস্তক্ষেপে তা পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত সজীব পৌর শহরের বাড়াবিল শিমুলতলা গ্রামের মশিপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ৬ দিন আগে সজীব আম দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুসহ আরও দুই সহপাঠীকে তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে শিশুদের ঘরে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ধর্ষণের বিষয়টি জানাজানি হলে সজীবের প্রভাবশালী পিতা আব্দুল হাই স্থানীয় মাতবরদের ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দিতে রোববার সকালে এক সালিশ বৈঠকের আয়োজন করেন। গোপন সংবাদ পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাতবররা সটকে পড়েন। পরে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে তাদের থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় সালিশের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত সজীবকে গ্রেফাতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ