ফ্লাডলাইটের আলো কমায় খেলা বন্ধ!

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
ফ্লাডলাইটের আলো কমায় খেলা বন্ধ!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনাকাঙ্ক্ষিত বিভ্রাট দেখা দিয়েছে। ফ্লাডলাইটের আলো কমে যাওয়ায় আপাতত খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা।বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবারের সিরিজের সব ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছিল, যার ফলে আজকের ম্যাচটি দুপুর ২টায় শুরু হয়। তবে আকাশে মেঘলা আবহাওয়ার কারণে পর্যাপ্ত আলোর অভাবে খেলা শুরুর কিছুক্ষণ পরই ফ্লাডলাইট জ্বালাতে হয়। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারে হুট করেই ফ্লাডলাইটের বেশিরভাগ বাতি নিভে যায়। পর্যাপ্ত দৃশ্যমানতা না থাকায় ১৬.৩ ওভারের মাথায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে। ক্রিজে অপরাজিত রয়েছেন কিউই ব্যাটাররা।মাঠের কর্মীরা দ্রুত বাতিগুলো পুনরায় সচল করার চেষ্টা করছেন। ডিএলএস মেথড বা ওভার কর্তনের কোনো সম্ভাবনা আছে কি না, তা আলোর অবস্থা পর্যবেক্ষণের পর জানানো হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন