ভাঙ্গায় গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভাঙ্গায় গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এ.টি.এম. ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে ভাঙ্গা ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়।

টুর্নামেন্টের বালক বিভাগে আমিরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী মহেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা বিভাগে খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন সাংবাদিক এ.টি.এম ফরহাদ নান্নু ও ফরহাদ হোসেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং সুস্থ বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী স্থানীয় মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন