ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন বৈরাগীর (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে পৈতৃক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বীরেন বৈরাগী ও তাঁর ছোট ভাই কিরণ বৈরাগীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ছোট ভাই কিরণের জোরে দেওয়া এক ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ছোট ভাই কিরণ বৈরাগী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন।
পুলিশের বক্তব্য: পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ