কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত, আহত ৩

কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত, আহত ৩

মুজিবুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়া ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে আক্রমণ চালান। তাঁর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগমসহ চারজন মারাত্মকভাবে জখম হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন