আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মো: ইয়াকুব আলী, নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ-কে সভাপতি এবং দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালবেলা প্রতিনিধি মো. ইয়াকুব আলী-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য পদের মধ্যে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে ছৈয়দ আমিন (দৈনিক আমাদের পত্রিকা) এবং সদস্য হিসেবে মো. শাহ আলম (দৈনিক দেশের কথা ও বাংলাদেশ বেতার) দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহযোগী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— নয়নমনি তঞ্চঙ্গ্যা, সুমন্ত তংচংগ্যা, মো. নুরুল ইসলাম রাজু, মো. আমির হোসাইন সাদেকী, হামিদ হোসাইন, মো. রেজাউল করিম, মো. রহমত উল্লাহ, মু. তাওহীদুল ইসলাম এবং আবু সুফিয়ান।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আলীকদম প্রেসক্লাব পাহাড়ি জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বরাবরের মতোই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় মানুষের অধিকার আদায়ে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন