প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রিতম-জেফার-পূজা-তমা

প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রিতম-জেফার-পূজা-তমা

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দকে আরও রঙিন করতে কুয়ালালামপুরে আয়োজিত হতে যাচ্ছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বিশেষ কনসার্ট।

এক মঞ্চে দেশের জনপ্রিয় তারকারা: ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা’ শীর্ষক এই আয়োজনে এক মঞ্চে দেখা যাবে দেশের একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী ও চলচ্চিত্র তারকাদের। এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পারফর্ম করবেন:

  • সংগীতশিল্পী: প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান।

  • চলচ্চিত্র তারকা: পূজা চেরি ও তমা মির্জা (নাচ ও পারফরম্যান্স)।

  • ডিজে: ডিজে আভিলা।

  • সঞ্চালনা: রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।

টিকিট ও সংগ্রহস্থল: প্রবাসীদের জন্য এই মিলনমেলার টিকিট রাখা হয়েছে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে (ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভার)। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত।

টিকিট যেখানে পাবেন:

  • অনলাইন প্ল্যাটফর্ম: Tiket2U

  • নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর।

  • কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্দিষ্ট স্থানসমূহ।

আয়োজকরা আশা করছেন, দেশীয় সংস্কৃতি ও তারকারা প্রবাসীদের মাঝে এক চিলতে বাংলাদেশ ফুটিয়ে তুলবেন এবং ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে রাখবেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন