ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়ির পুকুরে ডুবে ফাহিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে স্থানীয় সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।
ঘটনার বিবরণ: পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ