ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইউরোপের দেশ স্পেন তাদের দেশে অনিয়মিতভাবে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্পেনের মন্ত্রিসভায় এই সংক্রান্ত একটি ডিক্রি অনুমোদিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
অনলাইন আবেদন: গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
সশরীরে আবেদন: যারা সরাসরি গিয়ে আবেদন করতে চান, তারা আগামী ২০ এপ্রিল থেকে নির্দিষ্ট অফিসগুলোতে যেতে পারবেন।
শেষ তারিখ: পুরো আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
এই ডিক্রির আওতায় সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে: ১. প্রবেশের তারিখ: আবেদনকারীকে অবশ্যই ১ জানুয়ারি ২০২৬-এর আগে স্পেনে প্রবেশ করতে হবে। ২. বসবাসের প্রমাণ: স্পেনে অন্তত ৫ মাস বসবাসের বৈধ প্রমাণ দেখাতে হবে। ৩. আচরণ: আবেদনকারীর কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড (Criminal Record) থাকা চলবে না।
পারিবারিক সুবিধা: এই প্রক্রিয়ায় কোনো অভিভাবক বৈধতা পেলে তাদের নাবালক সন্তানরাও সরাসরি ৫ বছরের জন্য আইনি মর্যাদা লাভ করবে।
অর্থনৈতিক অন্তর্ভুক্তি: বৈধতা পাওয়ার পর অভিবাসীরা সমান অধিকার পাবেন এবং কর (Tax) ব্যবস্থার আওতায় আসার সুযোগ পাবেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই পদক্ষেপকে দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক বলে অভিহিত করেছেন। বিশেষ করে কৃষি, পর্যটন এবং সেবা খাতের শ্রমঘাটতি দূর করতে এই বৈধতা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপের অন্যান্য দেশ যখন অভিবাসন নীতি কঠোর করছে, তখন স্পেনের এই মানবিক সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ