ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগামী জুনে হতে যাওয়া এই সফরের বিষয়টি আজ শুক্রবার (১৭ এপ্রিল) নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সফরের সময়সূচি ও ভেন্যু: পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের কারণে সূচিতে কিছুটা পরিবর্তন এনে আগামী ৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সফরের বিস্তারিত সূচি নিচে দেওয়া হলো:
ওয়ানডে সিরিজ (সব ম্যাচ মিরপুরে):
১ম ওয়ানডে: ৯ জুন
২য় ওয়ানডে: ১১ জুন
৩য় ওয়ানডে: ১৪ জুন
টি-টোয়েন্টি সিরিজ (সব ম্যাচ চট্টগ্রামে):
১ম টি-টোয়েন্টি: ১৭ জুন
২য় টি-টোয়েন্টি: ১৯ জুন
৩য় টি-টোয়েন্টি: ২১ জুন
প্রেক্ষাপট: সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা। ২০২১ সালে তারা টি-টোয়েন্টি সিরিজ খেলতে এলেও দীর্ঘ ১৫ বছর পর এবারই প্রথম ওয়ানডে খেলতে আসছে। ২০২১ সালের সেই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল।
এই সিরিজের পর ফিরতি সফরে আগস্টে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। সেখানে দীর্ঘ ১৮ বছর পর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ