ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দকে আরও রঙিন করতে কুয়ালালামপুরে আয়োজিত হতে যাচ্ছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বিশেষ কনসার্ট।
এক মঞ্চে দেশের জনপ্রিয় তারকারা: ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা’ শীর্ষক এই আয়োজনে এক মঞ্চে দেখা যাবে দেশের একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী ও চলচ্চিত্র তারকাদের। এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পারফর্ম করবেন:
সংগীতশিল্পী: প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান।
চলচ্চিত্র তারকা: পূজা চেরি ও তমা মির্জা (নাচ ও পারফরম্যান্স)।
ডিজে: ডিজে আভিলা।
সঞ্চালনা: রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।
টিকিট ও সংগ্রহস্থল: প্রবাসীদের জন্য এই মিলনমেলার টিকিট রাখা হয়েছে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে (ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভার)। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত।
টিকিট যেখানে পাবেন:
অনলাইন প্ল্যাটফর্ম: Tiket2U।
নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর।
কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্দিষ্ট স্থানসমূহ।
আয়োজকরা আশা করছেন, দেশীয় সংস্কৃতি ও তারকারা প্রবাসীদের মাঝে এক চিলতে বাংলাদেশ ফুটিয়ে তুলবেন এবং ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে রাখবেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ