ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিন জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৭ জন। গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৯২ জনে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১১ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১৭৪ জনের।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ