ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মার্কিন গায়ক ডিফোরভিডি-র (D4vd) ব্যক্তিগত গাড়ির ট্রাঙ্ক থেকে এক কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে হলিউডে। এই ঘটনায় ২১ বছর বয়সী এই গায়ককে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
ঘটনার বিবরণ: লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, গায়কের নামে নিবন্ধিত একটি টেসলা গাড়ির সামনের ট্রাঙ্ক থেকে ১৪ বছর বয়সী সেলেস্টে রিভাস হার্নান্দেজের মরদেহ উদ্ধার করা হয়। গত বছরের ৮ সেপ্টেম্বর হলিউডের একটি ইমপাউন্ড লটে রাখা ওই গাড়িটি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে মরদেহটি পায়। নিহত কিশোরী ২০২৪ সাল থেকে নিখোঁজ ছিল।
তদন্ত ও গ্রেপ্তার: পুলিশের ধারণা, মরদেহটি কয়েক সপ্তাহ ধরে গাড়ির ভেতরে ছিল এবং এটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। পর্যাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে গায়ক ডিফোরভিডিকে (আসল নাম ডেভিড বার্ক) গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে জামিন ছাড়াই আটকে রাখা হয়েছে।
আইনজীবীদের দাবি: এদিকে গায়কের আইনজীবীরা তাঁর নির্দোষ হওয়ার দাবি করেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, যখন এই ঘটনাটি ঘটেছিল তখন ডেভিড বার্ক বিশ্ব সফরে ছিলেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
এই ঘটনার পর গায়কের যুক্তরাষ্ট্র ও ইউরোপের সব কনসার্ট বাতিল করা হয়েছে এবং তাঁর নতুন অ্যালবামের প্রচারণাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। মামলাটি দ্রুতই লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে পাঠানো হবে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ