ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চরম চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা এবং আইসিইউ ইউনিট চালু না হওয়াসহ নানা অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় (বিধি-৭১) এর আওতায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, বাগেরহাট জেলার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। জেলার অধিকাংশ উপজেলা হাসপাতাল অবকাঠামোগতভাবে দুর্বল ও চিকিৎসক সংকটে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষকে জেলা সদর হাসপাতালের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হচ্ছে।
তিনি আরও জানান, ২০২১ সালে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। ২০২২ সালে পদ সৃষ্টি হলেও অধিকাংশ পদই শূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে সিনিয়র কনসালটেন্ট ১০টি পদের মধ্যে ৮টি শূন্য, জুনিয়র কনসালটেন্ট ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য এবং চিকিৎসক পদের ৫৭টির মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ