উল্লাপাড়ায় নিজস্ব উদ্যোগে উন্নয়ন বিপ্লব, মানবিকতায় উজ্জ্বল তিন গ্রাম

উল্লাপাড়ায় নিজস্ব উদ্যোগে উন্নয়ন বিপ্লব, মানবিকতায় উজ্জ্বল তিন গ্রাম

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গা, রাজমান ও নিচিনপাড়া গ্রাম দীর্ঘদিন ধরেই উন্নয়নের প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে এমপি, চেয়ারম্যান ও মেম্বাররা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেসব বাস্তবায়নে তেমন উদ্যোগ দেখা যায়নি।

এই পরিস্থিতিতে হতাশ না হয়ে গ্রামবাসী নিজেরাই উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। স্থানীয়দের উদ্যোগে রাস্তা নির্মাণ, মেরামতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন এলাকার দুই সমাজসেবী রওশন আলী ও কাফিকুল ইসলাম। তারা প্রায় ১৫-১৬ বছর ধরে নিঃস্বার্থভাবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

প্রতিবছর রোজার ঈদে তারা গরিব-দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী, শাড়ি-লুঙ্গি বিতরণসহ নগদ অর্থ সহায়তা দিয়ে থাকেন। এছাড়াও এলাকার বিভিন্ন রাস্তা মেরামত, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা প্রদান করে আসছেন। স্থানীয়রা জানান, তাদের এই উদ্যোগের ফলে গ্রামের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও আরও সুদৃঢ় হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন, মো. আব্দুল আলিম, আব্দুল মমিন, আফজাল মোল্লা, আফজাল বিএসসি, আজিজুল হক মোল্লা, মো. আব্দুল কাদের গনি, মাওলানা আফসার আলী, মো. হাসান আলী সরকার, মোহাম্মদ রওশন আলী, মো. শহিদুল ইসলাম (মাস্টার) এবং মো. আশরাফুল ইসলাম উজ্জ্বল। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধিরাও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যাতে গ্রামগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন