ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আট যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে। রয়টার্স সূত্রে এই তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন। ওই অঞ্চলের দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল ৮টা ৩৯ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ