ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাহরামানমারাস শহরের একটি মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর চালানো বন্দুক হামলায় আট শিক্ষার্থীসহ ৯ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলাকারী ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। সে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি ম্যাগাজিন নিয়ে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায়। ধ্বংসযজ্ঞ চালানোর পর হামলাকারী কিশোর নিজের গায়ে গুলি করে আত্মহত্যা করে।
ধারণা করা হচ্ছে, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো তার বাবার, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী কিশোরের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে তুরস্কের সানলিউরফা প্রদেশের একটি স্কুলেও এক সাবেক শিক্ষার্থী হামলা চালিয়েছিল। সেই ঘটনায় ১৬ জন আহত হয় এবং সেখানেও হামলাকারী আত্মহত্যা করেছিল। পরপর এমন দুটি ঘটনায় দেশজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ