ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত বন্ধ না হওয়া একটি জটিল স্বাস্থ্য সমস্যা হতে পারে, যাকে চিকিৎসার পরিভাষায় ‘হিমোফিলিয়া’ বলা হয়। এটি মূলত একটি বংশগত রোগ। মানুষের রক্তে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন বা ‘ক্লটিং ফ্যাক্টর’ (ফ্যাক্টর-৮ ও ৯)-এর অভাব থাকলে এই সমস্যা দেখা দেয়। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না করলে এই রোগ অভ্যন্তরীণ রক্তক্ষরণের মাধ্যমে লিভার বা কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দিতে পারে।
হিমোফিলিয়ার প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে—সামান্য আঘাতেই দীর্ঘক্ষণ রক্তপাত, শরীরের বিভিন্ন স্থানে কালশিটে পড়া, জয়েন্ট বা গাঁট ফুলে যাওয়া এবং মাড়ি বা নাক দিয়ে ঘন ঘন রক্ত পড়া। সাধারণত পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হন এবং মহিলারা এর বাহক হয়ে থাকেন। যদিও এই রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়মিত নির্দিষ্ট প্রোটিন ইনজেকশন গ্রহণ এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি সুস্থ থাকতে পারেন। চিকিৎসকরা হিমোফিলিয়া রোগীদের ব্যথানাশক ওষুধ সেবনে সতর্কতা অবলম্বন এবং দাঁত ও মাড়ির বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ