ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: প্যারিস সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলিঙ্গনের মুহূর্ত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্যারিসের এলিসি প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকটি মূলত হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুকে ঘিরে হলেও, দুই নেতার এই অভিবাদন পুরো ঘটনাকে ছাপিয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁর দীর্ঘ সময় ধরে গাল ছুঁয়ে শুভেচ্ছা জানানোর ভঙ্গি মেলোনিকে কিছুটা অপ্রস্তুত করে তোলে। তবে দ্রুতই দুজন পরিস্থিতি সামলে নেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কূটনৈতিক প্রোটোকল, নেতাদের দেহভঙ্গি এবং ব্যক্তিগত আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে ম্যাক্রোঁর আলিঙ্গন এবং মেলোনির প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। এতে করে সম্মেলনের মূল বার্তা আড়াল হয়ে গেছে বলেও মনে করছেন অনেকে।
সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি প্রতিরক্ষামূলক বহুজাতিক মিশনের প্রস্তাব দেয়। সম্ভাব্য এই উদ্যোগে একাধিক দেশ সমর্থন জানিয়েছে। এতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রপথে মাইন অপসারণের বিষয়টি গুরুত্ব পাবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ