চরকির ‘চা গরম’-এ মুগ্ধ দর্শক: অভিনয়ে বাজিমাত রেজওয়ান পারভেজের

চরকির ‘চা গরম’-এ মুগ্ধ দর্শক: অভিনয়ে বাজিমাত রেজওয়ান পারভেজের

 ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া শঙ্খ দাশগুপ্তের নতুন ফিল্ম ‘চা গরম’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে। গত ১৪ এপ্রিল মুক্তির পর থেকেই চা-বাগানের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সিরিয়াস গল্পের ভেতরে সাবলীল কমেডি এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলার কারণে দর্শকরা একে ‘ফিল গুড’ ঘরানার একটি ফ্রেশ কাজ হিসেবে অভিহিত করছেন। চলচ্চিত্র সমালোচক ও সাধারণ দর্শকরা ফিল্মটিকে রেটিং ও রিভিউতে ভাসিয়ে দিচ্ছেন।

সিনেমার প্রতিটি চরিত্র দর্শকদের নজর কাড়লেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন রবিন চাঁদ মুর্মু চরিত্রে অভিনয় করা রেজওয়ান পারভেজ। স্থানীয় ভাষায় তার সংলাপ বলার ভঙ্গি দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে, ইতোমধ্যে এই চরিত্রের নামে ফেসবুকে ফ্যান পেজও খোলা হয়েছে। এছাড়া পার্থ শেখ, সাফা কবির এবং সারাহ জেবীন অদিতির অভিনয়ও প্রশংসিত হচ্ছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, দর্শকদের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই তার সবচেয়ে বড় পুরস্কার। চরকি ও অক্সফামের যৌথ প্রযোজনায় নির্মিত এই ফিল্মটির চিত্রনাট্য করেছেন সাইফুল্লাহ রিয়াদ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন