ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডারস প্রোগ্রাম: আগামীর নেতৃত্ব গড়ার সুযোগ

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডারস প্রোগ্রাম: আগামীর নেতৃত্ব গড়ার সুযোগ

 দেশের মেধাবী তরুণদের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক পরিচালনা করছে তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘ইয়াং লিডারস প্রোগ্রাম’ (ওয়াইএলপি)। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনজুলা মোরশেদ জানান, এটি কেবল নিয়োগ প্রক্রিয়া নয়, বরং নতুন ও উদ্ভাবনী চিন্তাভাবনার ওপর একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। কঠোর ও প্রতিযোগিতামূলক এই প্রক্রিয়ায় প্রার্থীর দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ও একাধিক ধাপের সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হয়।

নির্বাচিত ইয়াং লিডাররা এক বছরের একটি বিশেষ লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যান, যেখানে ডিজিটাল ইনোভেশন, অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্টের মতো বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়। এছাড়া ‘ব্র্যাক এক্সপোজার’ উদ্যোগের মাধ্যমে তারা গ্রামীণ এলাকায় ব্র্যাক-এর উন্নয়নমূলক কাজ দেখার সুযোগ পান। মনজুলা মোরশেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল একাডেমিক ফল নয়, বরং সহশিক্ষা কার্যক্রম, ডিজিটাল দক্ষতা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা থাকলে যেকোনো বিষয়ের শিক্ষার্থীই এই চ্যালেঞ্জিং ক্যারিয়ারে সফল হতে পারেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন