বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৮-বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন)। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির সদস্যরা শনিবার বিকেলে নতুনপাড়া সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, রোববার সকালে মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭১/৫-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

পৃথক তিনটি অভিযানে মোট ৪০০ বোতল মাদক উদ্ধার করা হলেও বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন