ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার রাত পৌনে ১২টার দিকে কড়িকান্দি এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হলে তাঁদের হেফাজত থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ বন্দর থানার নাজমুল হাসানের স্ত্রী হাফিজা আক্তার রিংকি (২২) এবং একই এলাকায় বসবাসরত বরগুনা সদরের সোলাইমানের মেয়ে সাবিনা আক্তার (১৮)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ