ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে শেখ ফয়েজ আহমেদকে সভাপতি, আমিনুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক এবং এস এম সাহানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ফরিদপুর শহরের মুজিব সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি: আবুল হোসেন আজাদ ও রিয়াজুল রিয়াজ; যুগ্ম সম্পাদক: এ এস এম জুনায়েদ ও মো: মাহফুজুর রহমান বিপ্লব; তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মনির হোসেন পিন্টু; কোষাধ্যক্ষ: খন্দকার কামাল হোসেন; প্রচার সম্পাদক: মো: আবুল হাসনাত এবং দপ্তর সম্পাদক: মো: আবুল কালাম আজাদ।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো: হায়দার আলী খান, এ কে রফিকউদ্দীন দিপু, সাজ্জাদ হোসেন ও অহিদুজ্জান মোল্যা।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, "সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই ইউনিয়ন আপসহীন ভূমিকা পালন করবে।" সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন