ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। গণঅধিকার পরিষদের খুলনা জেলা সহ-দপ্তর সম্পাদক ও কয়রা উপজেলা সভাপতি মোঃ ইয়াসিন আলীর নেতৃত্বে ৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা সহযোগী ফরম পূরণ করে দলে যুক্ত হন। এ সময় খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
সদ্য সাবেক গণঅধিকার পরিষদের সভাপতি জিএম ইয়াসিন আলী যোগদানের কারণ হিসেবে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইনসাফ ও ইসলামি আদর্শভিত্তিক রাজনীতিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। এই বিশ্বাস থেকেই আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”
জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “গণঅধিকার পরিষদ থেকে আসা এই তরুণ নেতাদের যোগদান জামায়াতকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। যুবসমাজের এই ইতিবাচক সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ইয়াসিন আলী ছাড়াও জামায়াতে যোগদানকারী অন্য নেতারা হলেন—উপজেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কয়রা সদর ইউনিয়নের আহ্বায়ক রবিউল ইসলাম এবং সাধারণ সদস্য আকবারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ