ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে দেওয়া একটি ‘বিতর্কিত’ স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও পরবর্তীতে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়েছে, তবে এর স্ক্রিনশট ভাইরাল হওয়ায় রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখেন জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স বার্তায় ভরে গেছে। তিনি বিষয়টিকে ‘ইনবক্সে ঝড়’ বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বিষয়টিকে নির্বাচনের আগে জামায়াতের ‘কৌশলগত ইমেজ রিপেয়ার’ বা ‘মতাদর্শগত বিবর্তন’ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নির্বাচনী বছরে বাংলাদেশ কেবল রাজনৈতিক দলগুলোর ভোট রাজনীতির মুখোমুখি নয়, বরং নাগরিক নিরাপত্তার এক কঠিন পরীক্ষার মধ্যে রয়েছে।
জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমিরের অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা অনাকাঙ্ক্ষিত ও মিথ্যা বক্তব্য প্রচার করেছে। পরে দলটি তাদের হ্যাকড হওয়া এক্স অ্যাকাউন্টটি উদ্ধার করার দাবি জানায়। তবে এই স্ট্যাটাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
অন্যদিকে, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আমলাতন্ত্র ও উপদেষ্টা পরিষদের একাংশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ