রায়নগরে ধানের শীষের জোয়ার: গণসংযোগ ও উঠান বৈঠকে জনতার ঢল

রায়নগরে ধানের শীষের জোয়ার: গণসংযোগ ও উঠান বৈঠকে জনতার ঢল

ওয়াফিক শিপলু, শিবগঞ্জ (বগুড়া): বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের রায়নগর ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী এই কর্মসূচি পালনকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বুধবার সকাল ১১টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মীর শাহে আলম রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড় এবং শিবগঞ্জ পৌরসভার মীরেরচক এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন। প্রতিটি বৈঠকেই স্থানীয় নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপচে পড়া ভিড় দেখা যায়।

গণসংযোগকালে মীর শাহে আলম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের আন্তরিকতা ও সমর্থনে সিক্ত হয়ে তিনি আগামী নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন