ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিষয়টি মাথায় রেখেই আগেভাগে পাকিস্তানকে নানাভাবে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ভিন্ন চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) রাজি করানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
টুর্নামেন্টে মূলত ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের নির্দেশ আসে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। এরপর থেকেই তৎপর হয়ে ওঠে আইসিসি। এক প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি পরিস্থিতি সামাল দিতে সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে।
পিসিবির সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ম্যাচটি খেলতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে খাজাকে। ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইমরান খাজা সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। আইসিসির ভেতরে তাকে একজন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, যিনি সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম।
এর আগে ২০১৭ সালে তিনি আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসব কারণেই পাকিস্তানকে বোঝানোর দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ