ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ

ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ

ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে ভারত-পাকিস্তানকে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগদানের জন্য পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণের জন্য নোটিশ পাঠিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে গাজা শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। তিনি জানান, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তবে অংশগ্রহণের সময় বা সুযোগ সম্পর্কে কোনও বিস্তারিত জানানো হয়নি।

ভারতে নিযুক্ত মার্কিন দূত সেরজিও গোর বলেন, ট্রাম্প মোদিকে গাজা শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরও বলেন, এই বোর্ড গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, কার্যকর শাসন এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনার ক্ষেত্রে সহায়ক হবে। তবে নয়া দিল্লি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, গাজার যুদ্ধ শেষ করা ও ছিটমহল পুনর্নির্মাণে সহায়তার জন্য একটি শান্তি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি কৌশলগত তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং গাজা সংঘাতকে শান্তি ও উন্নয়নে রূপান্তর করতে কাজ করবে।

উল্লেখ্য, ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানসহ অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদেরও বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন