ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার বরমী বাজারের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা দলটিতে অন্তর্ভুক্ত হন। এই যোগদান প্রক্রিয়ায় নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার।
অনুষ্ঠানে আব্দুস ছাত্তার বলেন, “বিএনপি আলেম সমাজকে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে থাকে। সেই বিশ্বাসের জায়গা থেকেই আমরা আজ ঐক্যবদ্ধভাবে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
নবাগতদের স্বাগত জানিয়ে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আলেম সমাজের এই অংশগ্রহণ বিএনপির শক্তিকে আরও ত্বরান্বিত করবে। আগামী দিনে রাষ্ট্রে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আশেকে মোস্তফাসহ স্থানীয় ওলামা মাশায়েখ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ